দীপাবলিতে ত্রিপুরাবাসীর জন্য রেলের বড় উপহার! মিলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

এবেলা ডেস্কঃ
উৎসবের মরশুমে ত্রিপুরায় বিশেষ ট্রেন পরিষেবা চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে
আগরতলা: আসন্ন উৎসবের মরশুমকে কেন্দ্র করে যাত্রীদের ভিড় সামলাতে এবং যাতায়াত সুবিধাজনক করতে ত্রিপুরায় বিশেষ ‘ফেস্টিভাল স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এই ট্রেনগুলি মূলত আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে চলাচল করবে।
রেল দপ্তরের সূচি অনুযায়ী, বিশেষ ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ:
১. আগরতলা-সাব্রুম ফেস্টিভাল স্পেশাল (০৫৬৩৮/০৫৬৩৭):
এই ট্রেনটি ৮ নভেম্বর, ২০২৬ তারিখে উভয় দিক থেকে এক ট্রিপ চলাচল করবে। ট্রেন নম্বর ০৫৬৩৮ আগরতলা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছেড়ে রাত ১০:০৫ মিনিটে সাব্রুম পৌঁছাবে। ফিরতি পথে ০৫৬৩৭ সাব্রুম থেকে রাত ১০:৩৫ মিনিটে ছেড়ে রাত ১:২০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।
২. আগরতলা-ধর্মনগর ফেস্টিভাল স্পেশাল (০৫৬৪০/০৫৬৩৯):
৯ ও ১০ নভেম্বর, ২০২৬ তারিখে এই রুটে দুটি করে ট্রিপ পরিচালিত হবে। ট্রেন নম্বর ০৫৬৪০ আগরতলা থেকে ভোর ৫:১০ মিনিটে ছেড়ে সকাল ৮:৪৫ মিনিটে ধর্মনগর পৌঁছাবে। ফিরতি ট্রেন ০৫৬৩৯ ধর্মনগর থেকে সকাল ৯:৩০ মিনিটে রওনা হয়ে দুপুর ১:২০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।
৩. আগরতলা-সাব্রুম অতিরিক্ত স্পেশাল (০৫৬৪৪/০৫৬৪৩):
৯ ও ১০ নভেম্বর, ২০২৬ তারিখে এই ট্রেনটি উভয় দিক থেকে দুটি করে ট্রিপ সম্পন্ন করবে। ট্রেন নম্বর ০৫৬৪৪ আগরতলা থেকে দুপুর ২:১৫ মিনিটে ছেড়ে বিকেল ৪:৩৫ মিনিটে সাব্রুম পৌঁছাবে। ফিরতি পথে ০৫৬৪৩ সাব্রুম থেকে বিকেল ৫:০০ টায় ছেড়ে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে আগরতলায় পৌঁছাবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের মরশুমে নিয়মিত ট্রেনগুলিতে যাত্রীদের চাপ কমানো এবং নিত্যযাত্রী ও পর্যটকদের যাতায়াত আনন্দদায়ক করে তোলাই এই বিশেষ পরিষেবা চালুর মূল উদ্দেশ্য।
