দুধ নয়, খাচ্ছেন বিষাক্ত জল! নভি মুম্বইয়ে ভেজাল দুধের বিশাল চক্র ফাঁস – এবেলা

দুধ নয়, খাচ্ছেন বিষাক্ত জল! নভি মুম্বইয়ে ভেজাল দুধের বিশাল চক্র ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতিদিনের সকালের দুধের সততা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। নভি মুম্বইয়ের মহাপে এমআইডিসির (Mahape MIDC) ‘এম/এস পিকে ডেয়ারি’-তে অভিযান চালিয়ে একটি বিশাল ভেজাল দুধের কারবারের পর্দাফাঁস করল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।

গত ১৯ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় শিবেন্দ্র শ্যামলাল জয়সোয়াল নামের এক ব্যক্তিকে। সে ট্যাঙ্কারের ভেতর ঠাণ্ডা জল ও স্কিমড মিল্ক পাউডার (SMP) মিশিয়ে দুধের পরিমাণ বাড়াচ্ছিল। মাত্র ১ কেজি গুঁড়ো দুধের সাথে ৮-১০ লিটার জল মিশিয়ে তৈরি করা হতো এই ভেজাল মিশ্রণ, যা আসল খাঁটি দুধ বলে বিক্রি করা হতো ঠাণে, আইরোলি, দিঘা ও ঘানসোলির বাজারে।

ঘটনার পর পুলিশ ডেয়ারির মালিক প্রদীপ কমলেশ যাদবসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং লাইসেন্স ছাড়া চলা ওই বেআইনি ডেয়ারিটি সিল করে দেওয়া হয়েছে।

  • বাজেয়াপ্ত ও ধ্বংস করা পণ্য: জনস্বাস্থ্যের কথা ভেবে ১ লক্ষ ৮৫ হাজার টাকারও বেশি মূল্যের ৪,০০০ লিটারের বেশি ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া অভিযান চালিয়ে ১২৯.৫ কেজি পনির, ৪৭৩ কেজি স্কিমড মিল্ক পাউডার এবং ৮৮.৪ কেজি ক্রিম বাজেয়াপ্ত করেছে প্রশাসন।
  • আইনি পদক্ষেপ: গত ২২ আগস্ট টারভে থানায় ১৫ জন ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। জড়িয়ে থাকা অন্যান্য ভেন্ডরদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *