দুবাইয়ে সোনার পাত মোড়ানো ডাল তড়কা, দাম ৩,৫০০ টাকা
November 28, 2026

সাধারণ ডাল তড়কাকে বিলাসবহুল পদে পরিণত করেছেন শেফ রণবীর ব্রার। দুবাইয়ের ‘কাশকান’ রেস্তোরাঁয় ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাত মোড়ানো বিশেষ ডাল তড়কা পরিবেশন করা হচ্ছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এই সোনা খাওয়ার উপযোগী ও শরীরের জন্য নিরাপদ।
এই পদের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহাম। দেশি ঘি, কাসুরি মেথি ও বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু। এটি একটি কাঠের সিন্দুকে পরিবেশন করা হয়, যার নাম ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’। সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হয়েছে।
