দুবাইয়ে সোনার পাত মোড়া ডাল তড়কা, দাম ৩,৫০০ টাকা

সাধারণ ডাল তড়কাকে বিলাসবহুল পদে পরিণত করেছেন শেফ রণবীর ব্রার। দুবাইয়ের ‘কাশকান’ রেস্তোরাঁয় ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাত মোড়ানো বিশেষ ডাল তড়কা পরিবেশন করা হচ্ছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এই সোনা খাওয়ার উপযোগী এবং শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ।
এই পদের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যা দুবাইয়ের মুদ্রায় ১৫০ থেকে ১৮০ দিরহামের সমান। ভোজনরসিকদের মতে, সোনার নিজস্ব স্বাদ না থাকলেও এটি খাবারের সৌন্দর্য ও বিলাসিতা বৃদ্ধি করে। দেশি ঘি, কাসুরি মেথি ও বিশেষ মশলার মিশ্রণে তৈরি এই ডাল অত্যন্ত সুস্বাদু।
সাধারণ বাটির বদলে একটি কাঠের সিন্দুকে এই ডাল পরিবেশন করা হয়। ভারতীয় ঐতিহ্যে মূল্যবান সামগ্রী সিন্দুকে রাখার রীতি থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেওয়া হয়েছে ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’। সোশ্যাল মিডিয়ায় এই পদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এটি ফুড ব্লগারদের কাছে বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা হয়ে উঠেছে।
