দুর্গাপুজোয় নাইটরাইডার্সদের জন্য বাম্পার খবর, জানুন গভীর রাতে ট্রেন ও মেট্রো পাওয়ার পুরো সময়সূচি – এবেলা

দুর্গাপুজোয় নাইটরাইডার্সদের জন্য বাম্পার খবর, জানুন গভীর রাতে ট্রেন ও মেট্রো পাওয়ার পুরো সময়সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের দিনগুলোতে রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা করছেন দর্শনার্থীরা? আপনাদের যাতায়াত সহজ করতে পুজোয় রাতভর মেট্রো এবং অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মেট্রোর ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত চলবে ট্রেন। গ্রিন লাইনে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৩টে ৫৯ মিনিট পর্যন্ত ৮ মিনিট অন্তর মোট ১৯২টি মেট্রো মিলবে। এছাড়া ইয়েলো লাইনে বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ পর্যন্ত ৭২টি এবং পার্পল লাইনে বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ পর্যন্ত ৩৮টি মেট্রো পরিষেবা থাকবে। ১৫ ও ১৬ অক্টোবর জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পাঁচটি মেট্রো চলবে।

কলকাতা মেট্রোর পাশাপাশি রেলের বিভিন্ন ডিভিশনেও বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যা। শিয়ালদা ডিভিশনে উৎসব উপলক্ষে মোট ৫১টি বিশেষ ট্রেন চালানো হবে, যার মধ্যে ৩৮টি থাকবে রাতের বিশেষ পরিষেবা। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর রাত ১১টা থেকে ভোর ৫টার মধ্যে এই ট্রেনগুলি চলাচল করবে। অন্যদিকে, হাওড়া ডিভিশনে সাতটি দূরপাল্লার ট্রেনের মাধ্যমে ১৭৪টি ট্রিপ ছাড়াও সাতটি বিশেষ ইএমইউ পরিষেবা এবং ২৫ জোড়া পাসিং স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে সারা রাত নির্বিঘ্নে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতে পারেন, সেই লক্ষ্যেই এবার রেল ও মেট্রো কর্তৃপক্ষের এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *