লেটেস্ট নিউজ

দু সপ্তাহে তিনবার কটকে বন্দে ভারত লক্ষ্য করে পাথর বৃষ্টিতে রণক্ষেত্র ট্রেন কামরা – এবেলা

এবেলা ডেস্কঃ

ফের হামলার মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার পুরী থেকে হাওড়াগামী ট্রেনটি ওড়িশার কটক পার হওয়ার সময় সি-১৬ কামরা লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। জানলার কাচ ভাঙার শব্দে আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে কামরার ভেতরেই ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছালেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্বেগজনক বিষয় হলো, গত দুই সপ্তাহে এই নিয়ে তিনবার একই এলাকায় আক্রান্ত হলো সেমি হাইস্পিড এই ট্রেনটি। রেলের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ পাঁচ মাসে দেশজুড়ে প্রায় ১ হাজার ৬৯৮টি পাথর হামলার অভিযোগ জমা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খড়গপুর ডিভিশন সোলার ক্যামেরা বসানোর কাজ শুরু করলেও দুষ্কৃতীদের তাণ্ডব থামছে না। বারবার এই ধরনের নাশকতামূলক ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *