দেওয়াল মুছতেই আবার স্লোগান! যাদবপুর ক্যাম্পাসের চুনকাম করা দেওয়ালে রাতে কার উক্তি লিখল কে? – এবেলা

দেওয়াল মুছতেই আবার স্লোগান! যাদবপুর ক্যাম্পাসের চুনকাম করা দেওয়ালে রাতে কার উক্তি লিখল কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল চুনকামের ১২ ঘণ্টা পার হতে না হতেই ক্যাম্পাসে ফের বিতর্কিত স্লোগান ও কার্ল মার্ক্সের উক্তি লেখার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাম্পাসের সমস্ত বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি হোয়াইটওয়াশ করা হয়েছিল। কিন্তু রবিবার রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রেক্ষাগৃহের দেওয়ালে নতুন করে কার্ল মার্ক্সের উক্তি লেখা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এবিভিপির দাবি, রাতের আঁধারে এই দেওয়াল লিখন নকশালপন্থীদের কাজ। অন্যদিকে, বামছাত্র সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে, দেওয়াল মুছে মতাদর্শ বা ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। এর আগে যাদবপুরের দেওয়াল থেকে ‘দেশবিরোধী’ স্লোগান তোলার সিদ্ধান্তকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধীদের মধ্যে দানা বেঁধেছিল তীব্র রাজনৈতিক তরজা। চুনকামের পরেও রাতের অন্ধকারে এই নতুন দেওয়াল লিখন ঘিরে যাদবপুর চত্বরে ফের রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *