‘দেবভূমিতে নৈরাজ্য চলবে না’, উস্কানিমূলক ভাষণ দিয়ে ধামি সরকারের হাতে গ্রেপ্তার মাওলানা মুজীব – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের রুদ্রপুরে ধর্মীয় শোভাযাত্রায় উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মাওলানা মুজীব নামে রামপুরের এক বাসিন্দাকে রাতারাতি গ্রেপ্তার করল পুষ্কর সিং ধামি সরকার। একটি জনসভায় মাদ্রাসা বন্ধ ও রাজ্য সরকার সম্পর্কে তাঁর দেওয়া বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিষয়টি নজরে আসার পরই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, দেবভূমির পবিত্রতা ও দেশের আইনশৃঙ্খলা নষ্ট করার কোনো চেষ্টা সহ্য করা হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই উধম সিং নগর জেলা পুলিশ অভিযুক্ত মাওলানার বিরুদ্ধে রুদ্রপুর থানায় মামলা করে এবং শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে শান্তি ও সংবিধানের শাসন বজায় রাখতে এ ধরনের কড়া পদক্ষেপ ভবিষ্যতেও জারি থাকবে।
