ধর্মতলায় সভার অনুমতি বাতিল! ২১ জুলাই নিয়ে হাই কোর্টে কালীঘাট তৃণমূল – এবেলা

ধর্মতলায় সভার অনুমতি বাতিল! ২১ জুলাই নিয়ে হাই কোর্টে কালীঘাট তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাই সভার আয়োজনে এবার সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির বিকল্প হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজির দ্বারস্থ হয়েছে।

সাম্প্রতিক বিপর্যয়ের পর দুই শিবিরে বিভক্ত ঘাসফুল শিবিরের কাছে এবারের একুশে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের প্রতীক নিয়ে টানাটানির মাঝেই বিশ্বস্ত কর্মীদের নিয়ে সংগঠন মজবুত করতে মরিয়া কালীঘাট তৃণমূল। তবে সমাবেশস্থল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। সম্প্রতি ধর্মতলায় ফিতে দিয়ে জায়গা মাপতে গিয়ে পুলিশের অভিযোগের মুখে পড়েন মমতাপন্থী নেতারা। ব্যস্ত এলাকায় পুলিশের আপত্তির পর এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *