ধামাকা সিদ্ধান্ত! মাত্র ৩ কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পুরসভার ক্ষমতায় বিজেপি, নতুন চেয়ারম্যান কে? – এবেলা

ধামাকা সিদ্ধান্ত! মাত্র ৩ কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পুরসভার ক্ষমতায় বিজেপি, নতুন চেয়ারম্যান কে? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনৈতিক অলিন্দে চরম উত্তেজনা সৃষ্টি করে ইংরেজবাজার পুরসভার রাশ নিজের হাতে নিল বিজেপি। সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল। কিন্তু বুধবার চেয়ারম্যান নির্বাচনের ঠিক আগেই নাটকীয় মোড় নেয় রাজনীতি। ভাইস চেয়ারম্যান সহ একযোগে তৃণমূলের ১১ জন কাউন্সিলর দল ছেড়ে নির্দল হিসেবে নিজেদের ঘোষণা করেন এবং সদর মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই আচমকা পটপরিবর্তন ২৯ আসন বিশিষ্ট পুরসভার সমীকরণ এক নিমেষে বদলে দেয়।

নির্বাচনে বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় বিজেপির বিধায়ক তথা কাউন্সিলর অম্লান ভাদুড়ির নাম প্রস্তাব করলে বাকি বিজেপি কাউন্সিলর এবং ওই ১১ জন নির্দল কাউন্সিলর তাঁকে সমর্থন জানান। ফলে মাত্র ৩ জন নিজস্ব কাউন্সিলর থাকা সত্ত্বেও দলত্যাগী তৃণমূল সদস্যদের সমর্থনে ইংরেজবাজারের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন অম্লান ভাদুড়ি। গত নির্বাচনে ২৫টি আসনে জয়ী হওয়া তৃণমূলের এই বিপুল ভাঙন এবং ক্ষমতাচ্যুতি মালদা জেলা রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক জটিলতার জন্ম দিয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *