ধূপের ধোঁয়া কি ফুসফুসের ক্ষতি করে? জানুন সতর্কতা

প্রতিদিন ঠাকুরঘরে ধূপ জ্বালানোর অভ্যাস অনেকেরই আছে। কিন্তু ধূপকাঠির ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে থাকা কাঠের গুঁড়ো, সুগন্ধি রাসায়নিক এবং আঠা পোড়ার সময় বাতাসে পিএম ২.৫, কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড ও বেনজিনের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়।

বন্ধ ঘরে এই ধোঁয়া শ্বাসনালী ও ফুসফুসে প্রবেশ করে। দীর্ঘমেয়াদে এটি সিওপিডি, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায়। ধূপের তীব্র গন্ধে চোখ জ্বালা, নাক বন্ধ, মাথা ধরা ও ত্বকে অ্যালার্জি হতে পারে। শিশু, বয়স্ক এবং হাঁপানি রোগীদের জন্য এই ধোঁয়া বিশেষ বিপজ্জনক।

তাই ধূপ জ্বালানোর সময় কিছু সতর্কতা জরুরি। দরজা-জানালা বন্ধ করে ধূপ জ্বালাবেন না। পুজোর ঘরের জানালা খোলা রাখুন বা এক্সহস্ট ফ্যান চালান। দীর্ঘক্ষণ ধূপ জ্বালিয়ে না রেখে পুজোর সময়টুকু ব্যবহার করে নিভিয়ে দিন। রাসায়নিক সুগন্ধিযুক্ত ধূপের বদলে গুগগুল, চন্দন বা প্রাকৃতিক উপাদানে তৈরি ধূপকাঠি ও ধুনো ব্যবহার করুন। বাঁশ ছাড়া ধূপ কম ক্ষতিকর। ধূপ জ্বালানোর সময় তার খুব কাছে বসবেন না। ধূপের বিকল্প হিসেবে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, যা বাতাস শুদ্ধ রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *