ধ্বংসস্তূপের মাঝেও কি রক্ষা পাবে জীবন? নেপালে মৃত্যুর মিছিলের পরই ভারতের এই নদী এখন চরম আশঙ্কায়! – এবেলা

ধ্বংসস্তূপের মাঝেও কি রক্ষা পাবে জীবন? নেপালে মৃত্যুর মিছিলের পরই ভারতের এই নদী এখন চরম আশঙ্কায়! – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের ভয়াবহ হড়পা বানের বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই উত্তরপ্রদেশে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মন্দাকিনী নদী। চিত্রকূটে গত ২৩ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমার ওপর দিয়ে বইছে এই নদী। নদীর জলস্তর ১৩৪.০২ সেন্টিমিটারে পৌঁছানোর ফলে রামঘাট এলাকা প্লাবিত হয়েছে। দোকানপাট, মন্দির ও মঠে জল ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল স্রোতে রামঘাট-হনুমানধারা রুটের একটি ব্রিজ ভেসে গেছে এবং ঝাঁসি-মির্জাপুর হাইওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। উন্হা, গোবারিয়া ও বাহাদুরসহ বহু গ্রামে বন্যা দেখা দেওয়ায় বাসিন্দাদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ এবং এসডিআরএফ দল।

পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশ জুড়ে ৪৪৭টি ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ২৬টি জেলার ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এদিকে নেপালের বিপর্যয়ের জেরে ভারতের নদীপথে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগরে ১০টি মৃতদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপাল থেকে এখনও পর্যন্ত ১০৮ জন ভারতীয়কে উদ্ধার করা হলেও ২৭৫ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে ভারত নেপালে ত্রাণ সামগ্রী পাঠিয়ে পাশে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *