‘নদী দখল করে অবৈধ নির্মাণে চলবে বুলডোজার’, পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিদর্শন মন্ত্রীর – এবেলা

‘নদী দখল করে অবৈধ নির্মাণে চলবে বুলডোজার’, পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিদর্শন মন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে এসে অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পিডবোটে চেপে বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পর আমগাছিয়া বাংলোয় স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। জলনিকাশি ব্যবস্থা ও নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে কেলেঘাই নদীর আশপাশে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে সরব হন মন্ত্রী। তিনি পরিষ্কার জানিয়ে দেন, নদীর স্বাভাবিক জলপ্রবাহে বাধা সৃষ্টিকারী দখলদারি বরদাস্ত করা হবে না। নদী দখল মুক্ত করতে স্বতঃস্ফূর্তভাবে অবৈধ নির্মাণ সরিয়ে না নিলে প্রশাসন বুলডোজার চালিয়ে তা ভেঙে ফেলবে। নদীর জলনিকাশি সচল রেখে বন্যা রোধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর এই কড়া বার্তায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

পাশাপাশি, কাজলাগড় হাই স্কুলের ত্রাণশিবিরে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক। কঠিন এই সময়ে সরকার দুর্গতদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *