নন্দীগ্রামে মিলছে হাজারো চাকরির সুযোগ! বড় ঘোষণা প্রশাসনের – এবেলা

নন্দীগ্রামে মিলছে হাজারো চাকরির সুযোগ! বড় ঘোষণা প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ

হলদিয়া শিল্পাঞ্চলের ৪০টি কারখানা কর্তৃপক্ষকে শূন্যপদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে নন্দীগ্রামের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে হলদিয়া পেট্রকেমিক্যালস লিমিটেড এবং মানাক্সিয়া অ্যালুমিনিয়াম কো ম্পা নি শূন্যপদের তালিকা পাঠিয়েছে। মাসিক ৩৫ হাজার টাকা পর্যন্ত বেতনে বিভিন্ন কারখানায় কর্মী নিয়োগ করা হবে। আইটিআই, পলিটেকনিক, নার্সিং পাশসহ মাধ্যমিক থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই সুযোগের আওতায় আসবেন।

নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এলাকায় মাইকিং করা হবে এবং অনলাইন ও অফলাইনের পাশাপাশি বিডিও অফিসে ড্রপ বক্সে আবেদনপত্র জমা নেওয়া যাবে। শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারাই এতে আবেদন করতে পারবেন। নির্বাচন ঘোষণার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে বিশেষ রোজগার মেলার মাধ্যমে বাছাই করা প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *