নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন: পুলিশের লাঠিচার্জ, প্রার্থীর গ্রেফতারিতে সকাল থেকেই রণক্ষেত্র দুই কেন্দ্র! – এবেলা

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন: পুলিশের লাঠিচার্জ, প্রার্থীর গ্রেফতারিতে সকাল থেকেই রণক্ষেত্র দুই কেন্দ্র! – এবেলা

এবেলা ডেস্কঃ

কঠোর নিরাপত্তার বলয়ে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে শান্তিতে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, রাজ্য বিধানসভার দুই হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে শুরু থেকেই দেখা দিয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। বিধায়ক শূন্য থাকা এই দুই আসনে সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রামে ২০.৮৯ শতাংশ এবং রেজিনগরে ১৮.০৫ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে। তবে ভোট শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুই কেন্দ্রজুড়ে নানা অনিয়ম, এজেন্ট বসতে না দেওয়া এবং সংঘর্ষের ছবি সামনে এসেছে।

নন্দীগ্রামে ভোটারদের উপর হামলার অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের তীব্র অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পাশাপাশি সিপিআই এজেন্টকে মারধরের ঘটনাও ঘটেছে। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগের পাশাপাশি আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে পুলিশের সঙ্গে বচসার জেরে আটক করা হয়েছে। বিক্ষিপ্ত সংঘর্ষ ও উত্তেজনায় দুই কেন্দ্রেই পরিস্থিতি অত্যন্ত তেতে রয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *