নারীদের সম্মান না দিলে কর্নাটক ছাড়ুন! যশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনেত্রী – এবেলা

নারীদের সম্মান না দিলে কর্নাটক ছাড়ুন! যশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিনেত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার ও প্রোমো ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ছবিতে নারীদের কুরুচিকর ও আপত্তিজনকভাবে উপস্থাপনের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কন্নড় অভিনেত্রী ঋষিকা সিং। এক ভিডিও বার্তায় তিনি তোপ দেগে বলেছেন, নারীদের সম্মান করতে না পারলে যশকে কর্নাটক ছাড়তে বাধ্য করা হবে। এর আগে ছবির টিজার ও প্রোমোতেও খোলামেলা দৃশ্য এবং পুরুষতন্ত্রের দম্ভ ফুটিয়ে তোলার অভিযোগ তুলেছিলেন সমালোচকরা। বিশেষ করে ‘লেডিজ অ্যান্ড লেডিজ’ শিরোনামের প্রোমোতে অভিনেত্রীদের যথাযথ স্ক্রিনটাইম না দিয়ে কেবল ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছিল।

তবে এই প্রতিবাদের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ঋষিকা সিং নিজেই। ক্ষুব্ধ যশ-অনুরাগীরা তাঁর অতীতের বেশ কিছু খোলামেলা ছবি ও ভিডিও সামনে এনে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের পাল্টা প্রশ্ন, প্রাপ্তবয়স্ক শিল্পীদের সম্মতিতে তৈরি সিনেমার কাল্পনিক দৃশ্য নিয়ে এই ধরনের আপত্তি কতটা যুক্তিযুক্ত? সবমিলিয়ে, ‘টক্সিক’ সিনেমার বিষয়বস্তু এবং তারকাদের ঘিরে চলা এই বিতর্ক এখন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *