নারী শক্তি বিল রুখতে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে টিএমসি, তোপ যোগীর!

নারী শক্তি বিল রুখতে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে টিএমসি, তোপ যোগীর!

পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার কোচবিহারের মাথাভাঙ্গা ও জলপাইগুড়ির ধূপগুড়িতে আয়োজিত জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান। যোগী আদিত্যনাথের অভিযোগ, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের তোষণ করতে গিয়েই নারী শক্তি বন্দন বিধায়ক পাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিনের জনসভায় তিনি দাবি করেন, তৃণমূল, কংগ্রেস এবং বামপন্থীরা রাজনৈতিক স্বার্থে দেশের মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের বিরোধিতায় লিপ্ত।

তৃণমূলের ১৫ বছরের শাসনামলে রাজ্যে প্রায় ৭ হাজার কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং বেকারত্ব নিয়ে সরব হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাংলার বর্তমান শাসকরা উন্নয়নের বদলে মাফিয়া চক্রকে প্রশ্রয় দিচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। এছাড়া বাংলায় দুর্গাপূজা ও ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রদানে বাধার অভিযোগ তুলে উত্তরপ্রদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। পাশাপাশি সিএএ কার্যকর করার মাধ্যমে হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে বিজেপি সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *