নারী সংরক্ষণ কি শুধুই লোক দেখানো, চাণক্যের কৌশলে তোলপাড় রাজনীতি!

নারী সংরক্ষণ কি শুধুই লোক দেখানো, চাণক্যের কৌশলে তোলপাড় রাজনীতি!

নারী সংরক্ষণ বিলের কৃতিত্ব নিয়ে লোকসভায় শাসক-বিরোধী সংঘাত

লোকসভায় নারী সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের আবহে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাদানুবাদ চরমে উঠেছে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বিলের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছেন, এই বিল কোনো নির্দিষ্ট দলের একক অর্জন নয়। তাঁর মতে, ভারতজুড়ে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ক্ষমতায়নের যে দীর্ঘ যাত্রা, তার সূচনা হয়েছিল ১৯২৮ সালে মতিলাল নেহরুর উদ্যোগ থেকে। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলের কৃতিত্ব দাবি করলেও এর পেছনে থাকা দীর্ঘদিনের রাজনৈতিক অনীহা ও বিরোধিতার কথা এড়িয়ে গেছেন।

প্রিয়াঙ্কা গান্ধী স্মরণ করিয়ে দেন যে, ১৯৯০-এর দশকে পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারই প্রথম পঞ্চায়েত ও পৌরসভাগুলোতে ৩৩ শতাংশ নারী সংরক্ষণের আইন কার্যকর করেছিল। এছাড়া ২০১০ সালে ইউপিএ আমল ও ২০১৮ সালে রাহুল গান্ধীর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে যখনই এই বিল পাসের চেষ্টা হয়েছে, তখন তৎকালীন শাসক দলই এর বিরোধিতা করেছে। বিজেপি নেতাদের উদ্দ্যেশ্যে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, বর্তমান সরকারের রাজনৈতিক কৌশলে চাণক্যের ধূর্ততাকেও হার মানায়। বিশ্লেষকদের মতে, ২০২৪-এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নারীদের ক্ষমতায়নকে নির্বাচনী ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করতেই দুই পক্ষ এই তর্কে লিপ্ত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *