নিজ মাকে অনৈতিক কাজে বাধ্য করল ছেলে, চ্যাটিংয়ের আড়ালে চলত রমরমা ব্যবসা!

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার তেনালি শহরের পাণ্ডুরঙ্গপেট এলাকায় প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত একটি অবৈধ অনলাইন চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই অনৈতিক কর্মকাণ্ডের সন্ধান পায়। সেখানে অনলাইনের মাধ্যমে নগ্ন প্রদর্শনী ও অশ্লীল চ্যাটিংয়ের আড়ালে অবৈধ ব্যবসা চালানো হচ্ছিল।
তদন্তে জানা গেছে, এই চক্রের মূল হোতা সাই নামের এক যুবক। সে অর্থের লোভে নিজের ৪৪ বছর বয়সী মা এবং ৫৪ বছর বয়সী এক আত্মীয়কে এই অন্ধকার জগতে টেনে আনে। ভুক্তভোগী ওই নারীরা যুবকের নির্দেশনায় অনলাইন পোর্টালের মাধ্যমে অপরিচিত গ্রাহকদের সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য হতো। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত সাই বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। এছাড়া এই ঘটনায় ভুক্তভোগী দুই নারীকে চক্রের শিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
