নিয়োগ দুর্নীতিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের জলকামান – এবেলা

নিয়োগ দুর্নীতিতে রণক্ষেত্র পাটনা! চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের জলকামান – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিহারের রাজধানী পাটনা। রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিল এবং শিক্ষক নিয়োগের টিআরই ৪ সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দান থেকে একটি বিশাল মিছিল বের করেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোতে শুরু করলে পরিস্থিতি চরমে পৌঁছায়।

মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড বসালেও বিক্ষোভকারীরা তা ভেঙে ফেলেন। এর পরই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র খণ্ডযুদ্ধ বেঁধে যায়, যার ফলে পাটনার রাজপথ মুহূর্তেই রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। ইতিমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি সমাধান না করা পর্যন্ত তাঁদের এই আন্দোলন অবিচলভাবে চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *