লেটেস্ট নিউজ

নির্বাচনী আবহে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট: অধিবেশন শুরু ৩ ফেব্রুয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনের সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে এই অধিবেশন শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে ৫ ফেব্রুয়ারি বাজেট অর্থাৎ ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করা হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে।

পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২ ফেব্রুয়ারি বাজেট পেশের কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে অধিবেশন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। যেহেতু সামনেই নির্বাচন, তাই পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন বরাদ্দ পেশ করা হচ্ছে। পরবর্তীতে নতুন সরকার গঠিত হলে বিধানসভায় আবারও একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে ক্ষমতাসীন দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *