লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের তলব: আইএএস বদলিতে নবান্নের সাফাই – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধনের (SIR) মাঝপথে তিন আইএএস অফিসারকে বদলি করায় কমিশনের তোপের মুখে নবান্ন। নিয়ম ভেঙে বিনা অনুমোদনে এই বদলি কেন, তার ব্যাখ্যা চেয়েছিল নির্বাচন কমিশন। জবাবে রাজ্য সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট অফিসারদের ওপর কাজের অতিরিক্ত চাপ কমাতে এবং প্রক্রিয়াটি মসৃণ রাখতেই এই রদবদল করা হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে নবান্ন অনুরোধ করেছে, প্রশাসনিক স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে যেন কমিশন সিলমোহর দেয়। এর আগে অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার ও স্মিতা পাণ্ডেকে বদলির বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কমিশন। এখন দেখার, নবান্নের ‘কাজের চাপ’ কমানোর এই যুক্তিতে কমিশন সন্তুষ্ট হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *