নীতিন নবীনের নতুন টিম, জাতীয় রাজনীতিতে বাংলার দুই বিজেপির নেতার বড় চমক! – এবেলা
August 18, 2026

এবেলা ডেস্কঃ
সর্বভারতীয় স্তরে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে এক বড়সড় রদবদল ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজের জাতীয় প্রতিনিধি দল বা সেন্ট্রাল কমিটিকে ঢেলে সাজালেন নীতিন নবীন। নতুন এই কেন্দ্রীয় কমিটিতে একদিকে যেমন নতুন মুখদের জায়গা দেওয়া হয়েছে, তেমনই বহু অভিজ্ঞ ও হাই-প্রোফাইল নেতৃত্বকে ফিরিয়ে আনা হয়েছে।
এই রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য রাজনীতি থেকে দুই প্রতিনিধিকে জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়া হয়েছে:
- ডাঃ মধুছন্দা কর: রাজ্য বিজেপির চিকিৎসক সেলে সফলভাবে কাজ করা নেত্রী ডাঃ মধুছন্দা করকে একলাফে সর্বভারতীয় সহ-সভাপতি (National Vice President) পদে নিযুক্ত করা হয়েছে।
- মনোজ টিগ্গা: উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা ও আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সর্বভারতীয় সম্পাদক (National Secretary) পদে আনা হয়েছে।
এছাড়াও নীতিন নবীনের নতুন টিমে একাধিক হাই-প্রোফাইল নেতার বড় প্রত্যাবর্তন ঘটেছে:
- স্মৃতি ইরানি: ২০২৪ লোকসভা নির্বাচনের পর আড়ালে থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক (National General Secretary) পদে ফিরিয়ে আনা হয়েছে।
- বিপ্লব দেব: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
- রাম মাধব: অভিজ্ঞ ভোটকৌশলী রাম মাধবকে আবারও দলের কেন্দ্রীয় সংগঠনের শীর্ষ নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে।
