নেতাজিকে অপমান করে ‘বঙ্গবিভূষণ’ খোয়ালেন অনন্ত মহারাজ! নিউ আলিপুরে ভাঙল সুভাষ-মূর্তি, ধৃত ৪ – এবেলা

নেতাজিকে অপমান করে ‘বঙ্গবিভূষণ’ খোয়ালেন অনন্ত মহারাজ! নিউ আলিপুরে ভাঙল সুভাষ-মূর্তি, ধৃত ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে বিতর্কিত ও কুরুচিকর মন্তব্যের জেরে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির নেতা নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের সর্বোচ্চ রাজ্য সম্মান ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে এই সম্মান দিয়েছিলেন। তবে সম্প্রতি নেতাজির স্বাধীনতা সংগ্রামে অবদান নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সম্মান কেড়ে নেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর কাছে এই সম্মান থাকা মর্যাদাপূর্ণ নয় এবং তিনি আর এই সম্মানের কোনো সুযোগ-সুবিধা বা পরিচয় ব্যবহার করতে পারবেন না। নেতাজির অবমাননায় সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে জানানো হয়েছে।

নিউ আলিপুরে নেতাজি মূর্তির হাত ভগ্ন: অন্য দেকে, কলকাতার নিউ আলিপুরে (৮১ নম্বর ওয়ার্ডে) নেতাজির একটি মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতা তারক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মূর্তিটি সরিয়ে নতুন মূর্তি বসানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও পুলিশে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।

সমাজমাধ্যমে কুরুচিকর পোস্ট: রাজ্যজুড়ে গ্রেফতার ৪: নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে সাইবার সেলের তৎপরতায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোচবিহার থেকে পিন্টু রায়, কৃষ্ণ কার্জি ও উত্তম বর্মন নামে তিনজনকে এবং উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণকুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেতাজির অপমান বরদাস্ত করা হবে না এবং পোস্ট মুছে দিলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *