নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য? অনন্ত মহারাজকে এবার কড়া বার্তা শুভেন্দুর – এবেলা

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য? অনন্ত মহারাজকে এবার কড়া বার্তা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা তথা বিজেপি সাংসদ অনন্ত মহারাজ দাবি করেছিলেন, নেতাজির নিজস্ব শক্তিতে ‘আজাদ হিন্দ ফৌজ’ গড়ার ক্ষমতা ছিল না এবং কোচবিহারের মহারাজা নাকি আজাদ হিন্দ বাহিনীকে পরাজিত করেছিলেন! এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কুরুচিকর মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশসহ রাজ্যজুড়ে মোট ৯টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি, নেতাজিকে আসাম্মানের অভিযোগে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী সাফ জানান, অনন্ত মহারাজ ক্ষমার অযোগ্য কাজ করেছেন এবং আইন সবার জন্যই সমান।

আইনি চাপ, বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত এবং চারপাশ থেকে ধেয়ে আসা তীব্র তোপের মুখে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছেন বিতর্কিত এই রাজবংশী নেতা। নিজের আগের বক্তব্য থেকে সরে এসে এবং সুর বদলে তিনি অনুশোচনা প্রকাশ করেছেন। অনন্ত মহারাজ জানান, নেতাজির প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং তাঁর কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। রাজ্য পুলিশের কড়া পদক্ষেপ এবং রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতেই বিতর্কিত এই সাংসদ অবশেষে নমনীয় মনোভাব দেখাতে বাধ্য হলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *