নেতাজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! বঙ্গবিভূষণ হারানো অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এই ঘটনার জেরে তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মোট ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে এবং সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত ১৮২টি পোস্ট ও বেশ কিছু অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত বিতর্কের মুখে পড়ে অনন্ত মহারাজ একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
অনন্ত মহারাজ ক্ষমা চাইলেও তাঁর মন্তব্যকে ক্ষমার অযোগ্য বলে তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভিডিও পোস্ট করে দুঃখপ্রকাশ করা হলেও আইনি পদক্ষেপ বা অন্যান্য প্রক্রিয়া ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ধরণের অবমাননাকর মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
