নেতাজির চিঠি থেকে রবীন্দ্রনাথের ছবি: স্বাধীনতা সংগ্রামে বাঙালির বীরগাথা নিয়ে লোকভবনে অভূতপূর্ব প্রদর্শনী! – এবেলা

নেতাজির চিঠি থেকে রবীন্দ্রনাথের ছবি: স্বাধীনতা সংগ্রামে বাঙালির বীরগাথা নিয়ে লোকভবনে অভূতপূর্ব প্রদর্শনী! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশেষ প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার বীর বিপ্লবীদের অসামান্য অবদান এবং গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লোকভবন। আগামী ৮ আগস্ট লোকভবনে আয়োজন করা হচ্ছে বিশেষ এক ঐতিহাসিক প্রদর্শনীর।

এই প্রদর্শনীতে স্থান পেতে চলেছে অত্যন্ত মূল্যবান ও দুর্লভ সব ঐতিহাসিক নিদর্শন। যার মধ্যে রয়েছে:

  • নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাক্ষরযুক্ত দুর্লভ আলোকচিত্র এবং তাঁর মাতুলকে লেখা মূল চিঠি।
  • ডা. বিধানচন্দ্র রায়ের পাঠানো ঐতিহাসিক টেলিগ্রাম।
  • আজাদ হিন্দ সরকারের অনন্য ১৩টি সম্মানচিহ্নের সম্পূর্ণ সংগ্রহ।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর সম্বলিত আলোকচিত্র।
  • নন্দলাল বসু ও তাঁর সমসাময়িক বিখ্যাত শিল্পীদের মূল শিল্পকর্ম।
  • স্বাধীনতা আন্দোলনের দিকপালদের মূল স্বাক্ষর এবং শতবর্ষ প্রাচীন কলকাতার ঐতিহ্যবাহী পোস্টকার্ড।

আগামী ৮ আগস্ট, শনিবার বিকেল ৫টায় লোকভবনের মার্বেল হলে ‘Celebrating Freedom Through Bengal’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর. এন. রবি।

প্রদর্শনীটি আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সর্বসাধারণ এবং ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম, আত্মত্যাগ ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটাতেই এই আয়োজন। উদ্যোক্তাদের মতে, এটি কেবল পুরোনো নিদর্শনের সংগ্রহ নয়, বরং বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসকে নতুন করে চাক্ষুষ করার এক অমূল্য সুযোগ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও তাদের শিক্ষার্থীদের নিয়ে এই প্রদর্শনীতে আসার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *