নেতানিয়াহুকে জাহান্নামে পাঠানোর হুমকি! আমেরিকার ওপর হামলার চরম হুঁশিয়ারি ইরানের – এবেলা

নেতানিয়াহুকে জাহান্নামে পাঠানোর হুমকি! আমেরিকার ওপর হামলার চরম হুঁশিয়ারি ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রায় ৬০টি সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন, যাকে সমর্থন জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এর পরই কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে অবরোধ বা নতুন করে উত্তেজনা বাড়ানো হলে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক ও ভয়ংকর যুদ্ধ শুরু করবে তেহরান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহসেন রেজাই সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, পরিস্থিতি আরও জটিল হলে নেতানিয়াহুকে জাহান্নামে পাঠানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, মার্কিন প্রেসিডেন্টকে হত্যার কোনো ষড়যন্ত্র ইরান করছে না এবং নেতানিয়াহু এই সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের সঙ্গে আপাতত কোনো আলোচনা হচ্ছে না এবং দেশটির অর্থনীতি ধ্বংস করতেই এই ধারাবাহিক নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *