পচা ডিম হামলার ভয়ে কাঁপছেন তৃণমূল নেতা, বাঁচতে ধরলেন বিজেপি সভাপতির পা – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
ভোটে বিপর্যয়ের পর থেকেই তৃণমূল নেতাদের ওপর ‘ডিম থেরাপি’র আতঙ্ক ছড়িয়েছে। এবার সেই ভয়ে হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। কেশবের অভিযোগ, বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা তাঁর কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছেন। এই টাকা না দিলে তাঁকে পচা ডিম মারা এবং কোমরে দড়ি বেঁধে ঘোরানোর হুমকি দেওয়া হয়েছে। ভয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন এই তৃণমূল নেতা।
বিজেপির দলীয় কার্যালয়ে শমীক ভট্টাচার্য বৈঠক শেষ করে বের হতেই এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বিজেপি নেতা স্বরাজ ঘোষ জানান, কোনো কর্মী টাকা চেয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
