পঞ্চায়েত কি এবার বিজেপির কবজায়? নিয়ম ভেঙে সরাসরি নির্দেশে তোলপাড়! – এবেলা

পঞ্চায়েত কি এবার বিজেপির কবজায়? নিয়ম ভেঙে সরাসরি নির্দেশে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ধমান-১ ব্লকের তৃণমূল পরিচালিত সরাইতিকড় গ্রাম পঞ্চায়েত দখল করতে বিজেপি গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা সরাইতিকড় পঞ্চায়েতের প্রধানকে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বিজেপির তিন কর্মীকে পঞ্চায়েতের যাবতীয় প্রশাসনিক কাজ ও নথিপত্র দেখভালের জন্য মনোনীত করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

তৃণমূলের অভিযোগ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের প্রশাসনিক কাজে বিরোধী দলের এমন হস্তক্ষেপ সরাসরি সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার পরিপন্থী। বিজেপির এই পদক্ষেপকে শক্তির অপপ্রয়োগ বলে দাবি করে জোড়াফুল শিবির জানিয়েছে, নিয়ম ভেঙে পঞ্চায়েত দখলের এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপির এমন ‘বেআইনি ফরমান’ ঘিরে স্থানীয় স্তরে চরম উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *