“পড়াশোনা ও খেলাধুলা আগে!” স্কুলের মাঠে পুজোয় ‘না’ প্রধান শিক্ষকের, তীব্র বিতর্কে এগরা – এবেলা

“পড়াশোনা ও খেলাধুলা আগে!” স্কুলের মাঠে পুজোয় ‘না’ প্রধান শিক্ষকের, তীব্র বিতর্কে এগরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বালিঘাই এলাকার ৫১তম বর্ষের ঐতিহ্যবাহী দুর্গাপুজো নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব কর্তৃপক্ষ প্রতিবারের মতো এবারও বালিঘাই হাইস্কুলের খেলার মাঠে পুজো করার সিদ্ধান্ত নিয়ে আবেদন জানিয়েছিল। তবে স্কুলের প্রধান শিক্ষক প্রীতম প্রসাদ সিনহা সরাসরি মাঠ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছেন।

প্রধান শিক্ষকের বক্তব্য, প্রায় একশো বছরের পুরনো এই স্কুলের মাঠটি মূলত শিক্ষার্থীদের খেলাধুলা ও পড়াশোনার জন্য। গত বছর পুজোর নাম করে প্রায় ৩-৪ মাস মাঠ আটকে রাখা হয়েছিল, ফলে অগস্ট থেকেই শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই এবার তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে যেমন ৫১ বছরের পুরনো পুজো ঘিরে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে, অন্যদিকে ছাত্রস্বার্থে অনড় স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় এলাকাবাসী প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হয়েছেন। এই বিষয়ে এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানান, মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *