পড়ুয়াদের জন্য বড় সুযোগ! মিলবে মাসে ১০ হাজার টাকা, আবেদন করতে পারবেন কারা? – এবেলা

পড়ুয়াদের জন্য বড় সুযোগ! মিলবে মাসে ১০ হাজার টাকা, আবেদন করতে পারবেন কারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিশেষ উদ্যোগে দেশের ১,০০০ জন পড়ুয়ার জন্য এসেছে বড় সুযোগ। ‘কাশী তামিল সঙ্গমম ৫.০’ কর্মসূচির আওতায় প্রাচীন তামিল সাহিত্য ‘তিরুক্কুরল’ অধ্যয়নের জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী পাবেন ১০ হাজার টাকা স্টাইপেন্ড। দেশের ১,০০০টি নির্বাচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধার ভিত্তিতে একজন করে পড়ুয়াকে এই বিশেষ ইন্টার্নশিপের জন্য মনোনীত করা হবে। প্রাচীন ভারতীয় সংস্কৃতি, সাহিত্য এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিজের মাতৃভাষা বা সুবিধাজনক ভাষায় এই গ্রন্থ পাঠ ও গবেষণার সুবাদে অর্জিত জ্ঞানের পাশাপাশি আর্থিক সহায়তার এই দারুণ সুযোগ মিলবে।

তবে এই প্রকল্পের ক্ষেত্রে পড়ুয়ারা সরাসরি নিজে থেকে আবেদন করতে পারবেন না। আগ্রহীদের অবশ্যই নিজ নিজ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নির্বাচিত হতে হবে। এর জন্য প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেধার বিচারে যোগ্য শিক্ষার্থী বাছাই করবে। আগামী ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পরিচালিত হবে, যা দেশের নানা প্রান্তের তরুণ প্রজন্মকে প্রাচীন ভারতীয় সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে গভীরভাবে উপলব্ধি করতে এক অনন্য প্ল্যাটফর্ম প্রদান করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *