‘পরিচ্ছন্নতার অজুহাত নাকি রাজনৈতিক চক্রান্ত?’ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সার্কিট হাউস বিতর্ক – এবেলা

‘পরিচ্ছন্নতার অজুহাত নাকি রাজনৈতিক চক্রান্ত?’ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সার্কিট হাউস বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃষ্ণনগরে গিয়ে চরম বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে ওঠার পর তাঁকে আচমকা ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেয় নদিয়া জেলা প্রশাসন। স্পিকার ওম বিড়লাকে সফরসূচি ও নিরাপত্তার কথা আগে থেকে জানিয়েই শুক্রবার সন্ধ্যায় সার্কিট হাউসে নির্দিষ্ট ঘরে ওঠেন তিনি। রাতের খাবার পাওয়ার পর ৯টা ৪৭ মিনিট নাগাদ অতিরিক্ত জেলা শাসক তাঁকে ফোন করে জানান যে ‘উপর মহলের নির্দেশে’ ঘর ছাড়তে হবে।

পরে পরিচ্ছন্নতার কাজের অজুহাত দেওয়া হলেও, মহুয়া প্রশ্ন তোলেন—আগে না জানিয়ে মাঝরাতে কেন এই সিদ্ধান্ত? এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন তিনি। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলেছে, কেবল খবরের শিরোনামে থাকতেই এমন পরিস্থিতি তৈরি করছেন সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *