পরিবারের ভয়ে হাসপাতালের জানালা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলল কিশোরী!

পরিবারের ভয়ে হাসপাতালের জানালা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলল কিশোরী!

এবেলা ডেস্কঃ

 

নার্সিংহোমের শৌচাগারে সন্তানের জন্ম, জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ নাবালিকার বিরুদ্ধে

উত্তরপাড়া: উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে এক নাবালিকার সন্তান প্রসব এবং সেই নবজাতককে জানলা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ১৬ বছর বয়সী ওই কিশোরীকে বুধবার গভীর রাতে তীব্র পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি করানো হয়।

পরিবার ও নার্সিংহোম সূত্রে জানা গেছে, কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে, সকালে রক্ত পরীক্ষার পর কিশোরীর পেটে ব্যথা বাড়ে। এরপর সে নিজেই হেঁটে বাথরুমে যায় এবং সেখানে সন্তান প্রসব করে। নার্সিংহোমের মালিক সুচেতা মুখোপাধ্যায় জানান, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন করতেই কিশোরী নিজের সন্তানকে নার্সিংহোমের শৌচাগারের জানলা দিয়ে নিচে ফেলে দেয়। ভর্তির সময় পরিবারের সদস্যদের বারবার জিজ্ঞাসা করা হলেও তারা এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক যুবক জানান, কাজ করার সময় হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পান তিনি। কাছে গিয়ে দেখেন, নিচে এক নবজাতক পড়ে রয়েছে। এরপরই নার্সিংহোমের এক নার্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে তুলে নিয়ে যান।

এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। কীভাবে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *