পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার শুরু করল আদানি সিমেন্ট

পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার শুরু করল আদানি সিমেন্ট

ভারতের নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী সংস্থা আদানি সিমেন্ট তাদের লজিস্টিকস ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনল। গুজরাটের সাংঘি প্ল্যান্টে আনুষ্ঠানিকভাবে ভারী বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার শুরু করেছে সংস্থাটি। মূলত ক্লিংকার এবং উৎপাদিত সিমেন্ট পরিবহনের কাজে এই ট্রাকগুলি ব্যবহার করা হবে। আদানি সিমেন্টের টেকসই উন্নয়ন যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন কার্বন নিঃসরণ কমবে, তেমনই ডিজেলের দামের অস্থিরতা থেকে লজিস্টিকস খরচও নিয়ন্ত্রণে থাকবে। বিশেষজ্ঞদের মতে, একটি ডিজেলচালিত ট্রাক প্রতি কিলোমিটারে প্রায় ০.৭৩৭৫ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি চালিত বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের ফলে এই নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আদানি সিমেন্টের ৪১০টি বৈদ্যুতিক ট্রাকের বহর থেকে প্রতি বছর ২৫ হাজার টনেরও বেশি কার্বন নিঃসরণ কমবে বলে আশা করা হচ্ছে, যা বছরে প্রায় ১ কোটি ১০ লক্ষ লিটার ডিজেল সাশ্রয়ের সমতুল্য। বর্তমানে সাংঘি প্ল্যান্টে এই কার্যক্রম শুরু হলেও, ভবিষ্যতে দেশের অন্যান্য কারখানা এবং রুটেও এই বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কো ম্পা নির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *