পাকিস্তানি জঙ্গির প্রেমে নাম বদল! ‘জৈশ’ যোগে জয়পুর থেকে গ্রেপ্তার ভারতীয় মহিলা – এবেলা
June 23, 2026

এবেলা ডেস্কঃ
জয়পুর: পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রেম ও চর-বৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হলো এক ভারতীয় মহিলাকে। ধৃত মহিলার বিরুদ্ধে পাকিস্তানি কুখ্যাত জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর একটি স্লিপার সেলের সাথে সরাসরি যুক্ত থাকার মারাত্মক অভিযোগ উঠেছে। রাজস্থানের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তদন্তকারীদের দাবি, পাকিস্তানের এক যুবকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের নামও পরিবর্তন করে ফেলেছিলেন জয়পুরের ওই মহিলা। এরপর থেকেই পাকিস্তানি জঙ্গি হ্যান্ডলারদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। ওই মহিলা দেশের কোনও গোপন তথ্য ওপার বাংলায় পাচার করছিল কি না, তা জানতে এটিএস (ATS) আধিকারিকরা তাকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
