পার্কস্ট্রিটে দুধ গরম করা সেই মহিলা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে! কী বললেন শুভেন্দু? – এবেলা

এবেলা ডেস্কঃ
পার্কস্ট্রিটে ফুটপাথে শিশুর দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ার পর এবার নতুন মোড়। সম্প্রতি মন্ত্রী অগ্নিমিত্রা পালের পরিদর্শনের সময় ধমক খাওয়া সেই মহিলাকে সঙ্গে নিয়ে জনতার দরবারে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই বিশেষ কর্মসূচি থেকে ওই মহিলার পাশে দাঁড়ানোর কড়া বার্তা দেন তিনি। শুভেন্দু দাবি করেন, দীর্ঘ পনেরো বছর কেউ ওই পরিবারের খোঁজ নেয়নি, অথচ এখন রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে।
অন্যদিকে, এই ঘটনার জেরে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থানে অনড় থেকেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি এবং দুর্নীতির অভিযোগ তোলা দলগুলির থেকে মানবিকতা শেখার প্রয়োজন নেই। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ওই পরিবারটির স্থায়ী থাকার ব্যবস্থা করে দেওয়ার জোরালো আশ্বাস দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
