পিএম কিষাণে কি একসঙ্গে ৪০০০ টাকা পাবেন? জেনে নিন জরুরি আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের কোটি কোটি কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণের ২৪তম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিয়ম অনুযায়ী প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের টাকা দেওয়া হয় এবং পূর্ববর্তী ২৩তম কিস্তি গত জুন মাসে প্রদান করা হয়েছিল। সেই হিসেবে আগামী অক্টোবর মাসে উৎসবের মরশুমে বা দুর্গাপুজোর আগেই এই কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে বলে জোরালো সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বড় বিষয় হলো, এবার কিছু নির্দিষ্ট কৃষক নিয়মিত ২,০০০ টাকার পরিবর্তে একসঙ্গে ৪,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
সাধারণত এই প্রকল্পের প্রতি কিস্তিতে যোগ্য কৃষকেরা ২,০০০ টাকা পান। কিন্তু যাঁদের ২৩তম কিস্তির টাকা আসাম্পূর্ণ ই-কেওয়াইসি, জমি যাচাই বা নথি সংক্রান্ত সমস্যার কারণে আটকে গিয়েছিল, তাঁরা বকেয়া টাকাসহ মোট ৪,০০০ টাকা পেতে পারেন। যাঁদের তথ্য বা নথি সংক্রান্ত ভুল ইতিমধ্যে সংশোধিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে এই বাড়তি অর্থ জমা হওয়ার সুযোগ রয়েছে। কোনো কিস্তি বকেয়া থাকলে দ্রুত অনলাইন পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস যাচাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
