পিম কিষাণের ভাতা কি সত্যিই দ্বিগুণ হচ্ছে! মিলবে ৪ হাজার টাকা? – এবেলা
August 22, 2026

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে চর্চায় থাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, আসন্ন উৎসবের মরশুমে দেশের যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে নিয়মিত কিস্তির দ্বিগুণ অর্থাৎ চার হাজার টাকা করে পাঠানো হবে। এই ভুয়ো দাবি ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা ও কৌতূহল।
আসল সত্য হলো, পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত এমন কোনো নতুন বা দ্বিগুণ অর্থ প্রদানের সরকারি ঘোষণা এখনও করা হয়নি। প্রতি চার মাস অন্তর নির্দিষ্ট নিয়মেই দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছে কেন্দ্র। যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে সোশ্যাল মিডিয়ার পোস্ট বা ভিডিও এড়িয়ে সবসময় সরকারের অফিসিয়াল পোর্টালে চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
