পুজোয় রেকর্ড ভিড় এড়াতে মাস্টারস্ট্রোক! শিয়ালদহে প্রায় ৩০০০ ক্যামেরার নজরদারি, দিল্লি থেকেও কড়া পাহারা – এবেলা

পুজোয় রেকর্ড ভিড় এড়াতে মাস্টারস্ট্রোক! শিয়ালদহে প্রায় ৩০০০ ক্যামেরার নজরদারি, দিল্লি থেকেও কড়া পাহারা – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে উপচে পড়া ভিড় সামলাতে এবং যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে প্রায় তিন হাজার অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করেছে পূর্ব রেল। শিয়ালদহের ডিআরএম অফিসে একটি স্থায়ী সেন্ট্রাল ওয়ার রুম চালু করা হয়েছে, যেখান থেকে ডিভিশনের ২০০টিরও বেশি স্টেশনের প্রতি মুহূর্তের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এআই প্রযুক্তিসম্পন্ন ফেস রেকগনিশন এবং নাইট ভিশন ক্যামেরার সাহায্যে সন্দেহভাজন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। বিগত বছরগুলিতে পুজোর দিনগুলিতে যাত্রীসংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বাধুনিক প্রযুক্তির আওতায় আনা হয়েছে।

শিয়ালদহের এই কেন্দ্রীয় ওয়ার রুমের কার্যকারিতার ওপর সরাসরি নজরদারি চালাচ্ছে দিল্লির রেল বোর্ডও। অতীতে দেশের বিভিন্ন বড় স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই আগাম সতর্কতা নেওয়া হয়েছে। স্টেশনগুলির প্রবেশপথ, প্ল্যাটফর্ম এবং ফুট ওভারব্রিজের ভিড় নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আরপিএফ জওয়ানরা দিন-রাত তৎপর রয়েছেন। দিল্লি থেকে নিয়মিত নির্দেশিকা ও মনিটরিংয়ের মাধ্যমে পুজোর দিনগুলিতে নিরবচ্ছিন্ন ট্রেন পরিষেবা ও সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *