পুজোয় সাংবাদিকদের বড় উপহার রাজ্য সরকারের: ৩,০০০ টাকা করে বোনাস পাচ্ছেন ১৪৬৪ সংবাদকর্মী! – এবেলা

পুজোয় সাংবাদিকদের বড় উপহার রাজ্য সরকারের: ৩,০০০ টাকা করে বোনাস পাচ্ছেন ১৪৬৪ সংবাদকর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরশুমে রাজ্যের কর্মরত সাংবাদিকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। চলতি দুর্গাপুজোয় কলকাতা ও জেলা মিলিয়ে মোট ১,৪৬৪ জন সাংবাদিককে ৩,০০০ টাকা করে পুজো বোনাস দেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর সুবিধাভোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি অনুদানের পরিমাণও দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বোনাস বিতরণে কলকাতা ও জেলার সাংবাদিকদের মধ্যে কোনও ভেদাভেদ রাখা হয়নি। দুই অঞ্চলের আবেদনকারী সাংবাদিকরাই সমপরিমাণ অনুদান পাবেন। পরিসংখ্যান অনুযায়ী, এ বছর শহর কলকাতার ৪৫৭ জন এবং জেলার ১,০০৭ জন সাংবাদিক এই সুবিধা পাচ্ছেন। গত বছর কলকাতার মাত্র ১৪৯ জন এবং জেলার ৮০৫ জন সহ মোট ৯৫৪ জন সাংবাদিক গড়ে মাথাপিছু ১,১৫৬ টাকা করে বোনাস পেয়েছিলেন।

সুবিধাভোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি বোনাসের অঙ্ক বৃদ্ধি পাওয়ায় সরকারের বাজেট বরাদ্দও একধাক্কায় অনেকটা বেড়েছে। গত বছর এই খাতে মোট ১১.০৩ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও, এ বছর তা বাড়িয়ে করা হয়েছে ৪৩.৯২ লক্ষ টাকা। ফলস্বরূপ, কলকাতার সাংবাদিকদের মোট বাজেট বরাদ্দ ৩৬০.১ শতাংশ এবং জেলাগুলির জন্য বরাদ্দ ২৭৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সাংবাদিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ৫,০০০ টাকা পেনশন দেওয়ার পাশাপাশি এবার পুজোয় অনুদানের পরিমাণ একধাক্কায় বাড়িয়ে কর্মরত সাংবাদিকদের মুখে হাসি ফোটাল সরকার।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *