পুজোর আগেই বড় উপহার! স্কুলশিক্ষক থেকে হোমগার্ড, এক ধাক্কায় বাড়ল বেতন ও ভাতা!

পুজোর আগেই বড় উপহার! স্কুলশিক্ষক থেকে হোমগার্ড, এক ধাক্কায় বাড়ল বেতন ও ভাতা!

রাজ্যের স্কুলগুলিতে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত প্রশিক্ষকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের বৃত্তিমূলক শিক্ষা প্রকল্পের অধীনে নিযুক্ত ভোকেশনাল ট্রেনারদের মাসিক পারিশ্রমিক দুই হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন তাঁরা কুড়ি হাজার টাকা পেলেও, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে তাঁরা প্রতি মাসে বাইশ হাজার টাকা পাবেন। প্রযুক্তিগত শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের নির্দেশিকা অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে এই বর্ধিত পারিশ্রমিক কার্যকর হয়েছে। তবে এই নির্দিষ্ট অঙ্কের মধ্যেই পিএফ ও ইএসআইসহ অন্যান্য বিধিবদ্ধ কর্তনের অংশ অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, রাজ্য পুলিশের হোমগার্ড ও আধিকারিকদের দৈনিক ডিউটি অ্যালাউন্সও বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মীদের প্রতিদিনের ভাতা ১১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। নতুন হার অনুযায়ী, ভলান্টিয়ারদের দৈনিক ভাতা ৬৪৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫৮ টাকা। এছাড়া বিভিন্ন পদের কমান্ড্যান্টদের দৈনিক ভাতাও সমপরিমাণ বৃদ্ধি পেয়ে ৭৭৫ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *