পুজোর আগেই রাজ্যে আসছে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর – এবেলা

পুজোর আগেই রাজ্যে আসছে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্যে গঠিত হলো বিশেষ ‘অর্জুন বাহিনী’। মঙ্গলবার নবান্নে আনুষ্ঠানিকভাবে এই নতুন বাহিনীর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে ২০০ জন সদস্য নিয়ে এই বাহিনী কাজ শুরু করবে, যার মধ্যে কলকাতার জন্য ১০০ জন, পাহাড়ে ৫০ জন এবং সুন্দরবন এলাকার জন্য ৫০ জন সদস্য মোতায়েন থাকবেন। প্রতিকূল ও বিপদসংকুল পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোই এই বাহিনীর মূল লক্ষ্য।

এই বিশেষ বাহিনীতে মূলত অবসরপ্রাপ্ত জওয়ান ও অগ্নিবীরদের সুযোগ দেওয়া হচ্ছে। বাহিনীর প্রধান ‘বীর নায়ক’-এর মাসিক সাম্মানিক ধার্য করা হয়েছে ৪০ হাজার টাকা এবং সাধারণ সদস্য বা ‘বীর’ দের মাসিক ২৫ হাজার টাকা। পাশাপাশি, বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় গুরুতর আঘাত বা প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং শারীরিক অক্ষমতার জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার সংস্থান রাখা হয়েছে। ভবিষ্যতে এনডিআরএফের আদলে এই বাহিনীকে আরও আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামোয় সাজিয়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *