পুজোর কদিন শিয়ালদহে গাড়ি রাখছেন, বড় বিপদে পড়তে পারেন এখনই জেনে নিন বিকল্প ভাবনা – এবেলা

পুজোর কদিন শিয়ালদহে গাড়ি রাখছেন, বড় বিপদে পড়তে পারেন এখনই জেনে নিন বিকল্প ভাবনা – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর কদিন বিপুল ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশন চত্বরে পার্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পুজোর ব্যস্ত দিনগুলিতে স্টেশনে যাত্রীদের উপচে পড়া চাপ এড়াতেই এই কঠোর পদক্ষেপ করা হয়েছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, পার্কিংয়ের নির্দিষ্ট জায়গাটি মূলত যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের জন্য ফাঁকা রাখা হবে। বিগত বছরগুলিতে সপ্তমীর দিনেই স্টেশনে যাত্রী সংখ্যা একুশ লক্ষে পৌঁছেছিল। ফলে চলতি বছরেও একই রকম বা তার থেকে বেশি ভিড়ের আশঙ্কায় আগে থেকেই নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার প্রস্তুতি সেরে রাখছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে অতিরিক্ত ২৭০ জন প্রাক্তন সেনাকর্মী নিয়োগ করা হয়েছে, যাঁরা আরপিএফ জওয়ানদের সঙ্গে মিলে প্ল্যাটফর্ম ও রেলগেটে পাহারা দেবেন। পাশাপাশি, অতিরিক্ত তেইশটি লোকাল ও আটত্রিশটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর দুটোর পর গ্যালপিং ট্রেনগুলি সব স্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক, জরুরি চিকিৎসার ব্যবস্থা এবং বিশেষ ওয়ার রুমও চালু থাকবে। তাই পুজোর কদিন গাড়ি নিয়ে স্টেশনে আসার পরিকল্পনা থাকলে আগে থেকেই বিকল্প ভাবনা ভেবে রাখা জরুরি, অন্যথায় চরম ভোগান্তির শিকার হতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *