পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে নাশকতার ছক! STF-এর জালে হামিম ও ‘হানিট্র্যাপ’ সঙ্গী অর্পিতা – এবেলা

পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে নাশকতার ছক! STF-এর জালে হামিম ও ‘হানিট্র্যাপ’ সঙ্গী অর্পিতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দিল্লিতে পুলিশের ছদ্মবেশে নাশকতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করল বেঙ্গল এসটিএফ (STF)। বর্ধমানের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন রেনেসাঁ কমপ্লেক্স থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে জেরা করে এবং তাঁর ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

শনিবার এক সাংবাদিক বৈঠকে বেঙ্গল এসটিএফ-এর আইজি গৌরব শর্মা জানান, হামিমদের মূল পরিকল্পনা ছিল দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে ভিড়ে মিশে গিয়ে বড় ধরনের অশান্তি সৃষ্টি করা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন কম নিরাপত্তায় থাকেন বা কোথায় তাঁর নিরাপত্তা শিথিল থাকে—সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্বও দেওয়া হয়েছিল হামিমকে, যাতে সুযোগ বুঝে হামলা চালানো যায়।

’হানিট্র্যাপ’ সঙ্গী অর্পিতা গ্রেফতার

হামিমকে জিজ্ঞাসাবাদের পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা সরকারকেও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তকারীদের দাবি, এই চক্রে অর্পিতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাবশালী ব্যক্তি, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসনিক স্তরের কর্তাদের ‘হানিট্র্যাপে’ ফেলে গোপন তথ্য জোগাড় করা এবং অপহরণের পরিকল্পনা বাস্তবায়নে তাঁকে ব্যবহার করা হতো।

বর্তমানে আদালত হামিমকে ১৪ দিনের জন্য এসটিএফ হেফাজতে পাঠিয়েছে। হামিম ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে আন্তর্জাতিক ও সন্দেহভাজন জঙ্গি যোগের প্রমাণ মেলায়, এই চক্রের নেপথ্যে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *