পেট্রোল-ডিজেলের দিন শেষ? এবার ভারতের রাস্তায় ১০০% ইথানলে ছুটবে গাড়ি! – এবেলা

পেট্রোল-ডিজেলের দিন শেষ? এবার ভারতের রাস্তায় ১০০% ইথানলে ছুটবে গাড়ি! – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: খনিজ তেলের ওপর নির্ভরতা কমাতে এবং দূষণমুক্ত ভারতের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। দেশে এবার পুরোদমে চালু হতে চলেছে সম্পূর্ণ ইথানল চালিত জ্বালানি বা ‘E-100’। অবশেষে ১০০ শতাংশ বিশুদ্ধ ইথানল ব্যবহারে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় সরকার।

এতদিন পর্যন্ত ভারতে মূলত ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করা হতো। পরিস্থিতি অনুযায়ী পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশিয়ে গাড়ি চালানো হতো। কিন্তু এবার সেই নিয়মে আমূল বদল আসতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই ভারতের বুকে শুধুই ইথানলে চলা গাড়ি দাপিয়ে বেড়াবে।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই বিকল্প জ্বালানির হাত ধরে আগামী দিনে দেশে পেট্রোল ও ডিজেলের প্রয়োজনীয়তা কার্যত ফুরিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারের এই গ্রিন এনার্জি মিশন মধ্যবিত্তের পকেটের চাপ যেমন কমাবে, তেমনই পরিবেশ দূষণেও রাশ টানবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *