পেট্রোল-ডিজেলের দিন শেষ! তেল ছাড়াই ছুটবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, কী কী চমক রয়েছে জানুন – এবেলা

পেট্রোল-ডিজেলের দিন শেষ! তেল ছাড়াই ছুটবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, কী কী চমক রয়েছে জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: জীবাশ্ম জ্বালানির যুগ এবার শেষ হতে চলেছে! একবিংশ শতাব্দীতে পরিবেশবান্ধব পরিবহনের এক নতুন দিগন্ত খুলে দিয়ে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৯১ কিলোমিটার ট্র্যাকে দৌড়ল দেশের প্রথম এই অত্যাধুনিক ট্রেন। আর এই ঐতিহাসিক মঞ্চ থেকেই পূর্বতন কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন নমো।

কী কী চমক রয়েছে ভারতের এই হাইড্রোজেন ট্রেনে?

  • বিশ্বে প্রথমবার: বিশ্বের অন্যান্য দেশে ৩-৪ কোচের হাইড্রোজেন ট্রেন চললেও, ভারত এই প্রথম ১০ কোচের হাইড্রোজেন ট্রেন চালিয়ে নজির গড়ল।
  • বিপুল ক্ষমতা: এই ট্রেনের ইঞ্জিন বিশ্বের অন্যতম শক্তিশালী, যার ক্ষমতা ৩,২০০ হর্সপাওয়ার।
  • মেক ইন ইন্ডিয়া: ট্রেনের নকশা থেকে শুরু করে পরিকাঠামো— পুরোটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন।

কংগ্রেসকে তুলোধোনা মোদীর: উদ্বোধনী মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগের ভারতের সাথে আজকের ভারতের আকাশ-পাতাল তফাৎ। আজ জ্বালানি সংকট হলে কংগ্রেসের পুরনো নীতিতে দেশ থমকে যেত। কিন্তু এটা মোদী সরকার, যারা সমস্যা আসার আগেই সমাধানের প্রস্তুতি নিয়ে রাখে।”

রেলের কাজের গতির তুলনা টেনে প্রধানমন্ত্রী জানান, গত ৯০ বছরে (১৯২৫-২০১৪) দেশে মাত্র ৩০ শতাংশ রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ হয়েছিল। কিন্তু গত ১২ বছরে সরকার প্রায় ৯৯ শতাংশ বৈদ্যুতিকরণের কাজ শেষ করেছে।

যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে এই হাইড্রোজেন ট্রেন ভারতের জন্য এক বড় স্বস্তি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জিন্দ-সোনিপত রুট দিয়ে শুরু হলেও ভবিষ্যতে গোটা দেশেই এই অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি, এই নতুন পরিকাঠামোর ফলে হরিয়ানার যুবকদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরি হবে বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *