লেটেস্ট নিউজ

প্রজাতন্ত্র দিবসে মোদীর ‘বিকশিত ভারত’ সংকল্পের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি নাগরিকদের ‘বিকশিত ভারত’ গড়ার অঙ্গীকার নতুন করে ঝালিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি আশাপ্রকাশ করেন যে, এই জাতীয় উৎসব দেশজুড়ে নতুন শক্তি সঞ্চার করবে এবং উন্নত ভারতের সংকল্পকে আরও শক্তিশালী ও বেগবান করবে।

আজকের ঐতিহাসিক দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তব্যপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেবেন। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন। ১৯৫০ সালের এই দিনে সংবিধান গ্রহণের মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে একটি সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *