প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়া পরিচয়ে নবান্নে প্রবেশ! দিল্লি থেকে গ্রেপ্তার যুবতী

প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়া পরিচয়ে নবান্নে প্রবেশ! দিল্লি থেকে গ্রেপ্তার যুবতী

প্রধানমন্ত্রীর দপ্তরের সদস্য পরিচয়ে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আকাঙ্খা বিদ্যার্থী নামের এক যুবতী। কোচবিহারের মাথাভাঙায় একটি স্কুল নির্মাণকাজে স্থানীয় বিজেপি কর্মীদের বাধার প্রতিকার চাইতে তিনি এই ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। মন্ত্রীর সন্দেহ হওয়ায় বিষয়টি খতিয়ে দেখে তৎক্ষণাৎ শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান ট্র্যাক করে দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করে এবং ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আকাঙ্খা নিজেকে ভারতীয় জনসংঘের প্রাক্তন সাংসদ রাম স্বরূপ বিদ্যার্থীর নাতনি বলে দাবি করেছেন। আসানসোলের এক প্রাক্তন তৃণমূল নেতার আত্মীয়ের স্কুলসংক্রান্ত সমস্যার সমাধান করতেই তিনি মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বলে জেরায় প্রকাশ পায়। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হবে। এই ভুয়া পরিচয়ের পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না এবং সে দিন তাঁর সঙ্গে নবান্নে প্রবেশ করা অন্য দুই ব্যক্তির সন্ধান পেতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *