প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী? কটাক্ষ করতে গিয়ে যা বলে ফেললেন খোদ বিজেপি সাংসদ! – এবেলা

প্রধানমন্ত্রী হতে চলেছেন রাহুল গান্ধী? কটাক্ষ করতে গিয়ে যা বলে ফেললেন খোদ বিজেপি সাংসদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ রবি কিষান। লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে গিয়ে তাঁর মুখ থেকেই বেরিয়ে এল এমন এক মন্তব্য, যা এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিলে রাহুলের এক কংগ্রেস কর্মীকে কনুই দিয়ে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হয়। এই আচরণকে সামনে রেখেই রাহুলকে তোপ দাগতে গিয়ে রবি কিষান বারদুয়েক বলে বসেন যে, তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর তাঁর এই কথার পরই শুরু হয়েছে রাজনৈতিক মহলে শোরগোল।

তারকা সাংসদের এমন মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে মশকরা শুরু করেছেন, আবার কেউ কেউ রসিকতা করে বলছেন যে তিনি হয়তো বিজেপির অন্দরে থেকে কংগ্রেসের গোপন এজেন্ডা বাস্তবায়িত করছেন। যদিও এই অপ্রত্যাশিত মন্তব্য ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও রবি কিষান কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *